সিডনির লাকেম্বায় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি দেশে শিক্ষার গুণগত পরিবর্তন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শাহেদা ওবায়েদ। তিনি মূল প্রবন্ধে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা শীর্ষক আলোচনায় দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতার এই যুগে শিক্ষাকে কেবল জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতা, উদ্ভাবন ও মূল্যবোধভিত্তিক মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, শিক্ষক, এডুকেশন প্রোভাইডার, শিক্ষা সহায়তাকারী সংস্থা, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে সেমিনারটি সমৃদ্ধ হয়ে ওঠে। ভয়েস অফ সিডনির সম্পাদক অর্ক হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় এবং রিলায়াবল কলেজ অব নার্সিং এর প্রধান নির্বাহী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন 

সেমিনারে মতামত প্রদান করেন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো: সিরাজুল হক, বিজ্ঞানী ড. হুমায়ের চৌধুরী রানা, ড. ওয়ালিউল ইসলাম, ড. নার্গিস বানু, কমিউনিটির সিনিয়র সিটিজেন গামা আবদুল কাদির, শিক্ষাবিদ আরিফুর রহমান খাদেম, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর শিরিন আক্তার, একুশ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক আব্রাহাম লিংকন, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, অস্ট্রেলিয়ান লিবারেল পার্টির নেতা ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন, বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক শফিক, দি গ্লোবাল এডুকেশন হাব সিডনির প্রধান নির্বাহী বেলাল হোসেন ঢালী, স্টাডি অস্ট্রেলিয়া এডুকেশন উইথ ভিসার প্রধান নির্বাহী হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেন, জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি এ‍্যাডভোকেট মোবারক হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস আ‍্যন্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি রুহুল আহমেদ সওদাগর, প্রপার্টি ওয়ান রিয়েলস্টের প্রিন্সিপাল ও ডিরেক্টর মোহাম্মাদ আলী সিকদার, নবধারা নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ, দিনলিপি অনলাইন নিউজের প্রধান সম্পাদক এস এম দিদার হোসেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দিলারা জাহান, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য এহতেশামুল মুজিব মৃদুল. আবৃত্তিকার পলি ফরহাদ, কন্ঠশিল্পী আরফিনা মিতা, আতিক হেলাল, জাহাঙ্গীর আলম, ফাহমিদা খোন্দকার, অভিনেতা আশরাফ কবির, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রবাসী পত্রিকা বিদেশ বাংলা ও ভয়েস অফ সিডনি যৌথভাবে সেমিনারটির আয়োজন করে। 

One thought on “বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে সিডনিতে আন্তর্জাতিক সেমিনার”

Comments are closed.