অস্ট্রেলীয় হাই কমিশন এবং অস্ট্রেলীয় কনসুলেট জেনারেলের প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসির বৈঠক ঢাকা১৩ মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে অস্ট্রেলীয় হাই কমিশন এবং অস্ট্রেলীয় কনসুলেট জেনারেলের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশকে কেবল উচ্চশিক্ষার জন্য বিদেশে শিক্ষার্থী পাঠানোর দেশ হিসেবে নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় শিক্ষা গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান জানান, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে কমিশন।অস্ট্রেলীয় এই প্রতিনিধি দলে ছিলেন, ভারতের অস্ট্রেলীয় কনসুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকা অস্ট্রেলীয় হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্তা এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র ডিরেক্টও মোস্তাফিজুর রহমান।বৈঠকে আগামী জুন মাসে ঢাকায় একটি উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার ৭-৮টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগদানের জন্য ইউজিসি চেয়ারম্যান এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।অপরদিকে উভয় পক্ষ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেছে। ইউজিসি চেয়ারম্যান শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের মানে উন্নীত করা বা নতুন আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন।উল্লেখ্য যে, এর কিছুদিন আগে ৪ মে ইউনিভার্সিটি অফ ক্যানবেরা বাংলাদেশে তাদের শাখা ক্যাম্পাস খোলার আগ্রহ প্রকাশ করেছিল, যা এই দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বড় Post navigation সিডনির কেন্টাবেরি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১ ইন্জিনিয়ার মোশাররফ ছিলেন গণমানুষের নেতা