মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

নোয়াখালীতে পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগের বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ৬ জুন ২০২৬ ৪০ বার পঠিত

শুরুতে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরে নেতাকর্মীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হন।

নোয়াখালী সদর উপজেলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) জুমার নামাজ শেষে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীদের বিপুল উপস্থিতি ও জনস্রোত দেখে ঘটনাস্থলে থাকা সুধারাম থানা পুলিশের একটি দল একপর্যায়ে পিছু হটে।

বিশাল জনসমাগম পুলিশের ভূমিকা : স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ‘সন্ত্রাস ও চাদাবাজির’ প্রতিবাদ এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষ হওয়া মাত্রই সদর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের এক হাজারেরও বেশি কর্মী-সমর্থক বাঁধের হাট বাজারে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।মিছিলের শুরুতে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের বিশাল সংখ্যার কাছে তারা টিকতে পারেননি। একপর্যায়ে বিক্ষোভকারীদের মারমুখী অবস্থান ও তীব্রতা দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে যান।

শেখ হাসিনা না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়ব না’ : এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। মিছিল শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “আমরা প্রত্যেকেই অন্যায়, জুলুম ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছি। আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরে না আসবেন, ততদিন আমরা শান্ত হবো না, রাজপথও ছাড়বো না।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে তাদের নৈতিক দায়িত্ব।

ওসির বক্তব্য: ‘অতিরিক্ত সংখ্যার কারণে নিয়ন্ত্রণ সম্ভব হয়নি’ : বিপুলসংখ্যক আন্দোলনকারীর মুখে পুলিশ সদস্যদের সরে যাওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।

ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, মিছিলের খবর আগে থেকেই টের পেয়ে পুলিশের ছয় সদস্যের একটি অগ্রবর্তী দল সেখানে অবস্থান নিয়েছিল। তবে বিক্ষোভকারীদের সংখ্যা অতিরিক্ত বেশি হওয়ায় পুলিশের ওই ছোট দলটির পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। শুরুতে বাধা দেওয়ার চেষ্টা করা হলেও পরে নেতাকর্মীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে যেতে বাধ্য হন। এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।