মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
রাজনীতি

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহত

স্টাফ রিপোর্টার ২ ঘণ্টা আগে মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৬২ বার পঠিত
সারজিস আলমকে হবিগঞ্জ সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের কাছে এ ঘটনা ঘটে।  

পদযাত্রার গাড়িবহরে হামলা চালিয়ে এনসিপির অন্যতম সংগঠক সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করা হয়। এতে তারা উভয়েই আহত হন। এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হামলকারীরা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে সরকারি প্রতিষ্ঠান হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে ঢুকিয়ে ভাঙচুর চালায়।

সাংবাদিকদের ওপর হামলা মালামাল লুট: হামলায় কেবল এনসিপির নেতাকর্মীরাই নন, পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও আহত হন। তাছাড়াও হামলাকারীরা উপস্থিতদের ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন ও মূল্যবান ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন: ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পুলিশের উপস্থিতিতেই এই ন্যাক্কারজনক তাণ্ডব চালানো হয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এভাবে সহিংসতা চালানো রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই মাইক্রোবাস ও অন্যান্য গাড়ি ভাঙচুরের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, যা নিয়ে দেশজুড়ে চরম চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *