Screenshot

১৭ এপ্রিল সিডনির লাকেম্বাস্থ গ্রামীন হলে অস্ট্রেলিয়া যুবলীগের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে। সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীমের সঞ্চালনায় ও গাউসুল আলম শাহাজাদার সভাপতিত্বে মুজিবনগর দিবসের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এড. সানজিদা খানম।

অনুষ্টানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ সভাপতি ডঃ সিরাজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রফেসর ডঃ আবুল হাসনাত মিল্টন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ নিজামউদ্দীন, সাধারন সম্পাদক আব্দুল জলিল, অস্ট্রেলিয়া মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস জাহান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর খানম। আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষক ইঞ্জিনিয়ার নাজমুল শেখ, অস্ট্রেলিয়া আওয়ামী সহ-সভাপতি কামরুল হোসেন নিলু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি নাসিম সামাদ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রিপন, দিদার হোসেইন, অস্ট্রেলিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক আইম্যান জিয়াদ, যুবলীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতা শামীম হোসেন শুভ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এড. সানজিদা খানম মুজিবনগর দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষের, বঙ্গবন্ধু এই দেশের, মুক্তিযুদ্ধ এই দেশের, শেখ হাসিনাও এই দেশের মানুষের হৃদয়ের। আওয়ামী ছাড়া, স্বাধিনতার মূল শক্তি ছাড়া বাংলাদেশের অবস্থা আজ মানুষ দেখছে এবং আরেকটা গন-অভ্যত্থানের মাধ্যমে স্বাধীনতার শক্তির সাথে একাত্ব হয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করে এনেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *