মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিনোদন

সিডনি বাঙালী বুটিক ক্লাবের ঈদ মেলা ১৭ ও ২৪ মে

স্টাফ রিপোর্টার ২ মাস আগে মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১২৫ বার পঠিত

সিডনি:

মেলাটি আগামী ১৭ ও ২৪ মে (রবিবার) মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে

প্রবাসের ব্যস্ত জীবনে দেশীয় আমেজ আর উৎসবের রঙ ছড়িয়ে দিতে সিডনিতে আয়োজিত হতে যাচ্ছে বছরের অন্যতম বড় ‘বিশাল ঈদ প্রদর্শনী’। সিডনি বাঙালি বুটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেলাটি আগামী ১৭ ও ২৪ মে (রবিবার) মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে

মেলায় প্রায় ৭০টি বুটিক স্টল অংশ নিচ্ছে, যেখানে ঈদের লেটেস্ট এবং ট্রেন্ডি কালেকশন পাওয়া যাবে। এক ছাদের নিচেই দর্শনার্থীরা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ী, কাস্টমাইজড ব্লাউজ, পান্জাবী, ফতুয়া, কোটি এবং শীতের জন্য বিশেষ শাল, শিশুদের জন্য বাহারি ও আরামদায়ক পোশাকের বিশাল কালেকশন, আধুনিক জুয়েলারি, ট্রেন্ডি জুতা এবং স্টাইলিশ ব্যাগ।

পরিবারের সবার জন্য বিনোদন

কেবল কেনাকাটাই নয়, মেলাটিকে একটি পূর্ণাঙ্গ পারিবারিক উৎসবে রূপ দিতে থাকছে বৈচিত্র্যময় সব কর্নার- দেশীয় স্বাদের জিভে জল আনা সব খাবার। হাত রাঙাতে থাকছে মেহেদি কর্নার এবং সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করতে থাকছে আকর্ষণীয় ফটো বুথ। বই প্রেমীদের জন্য বুক কর্নার, প্রকৃতি প্রেমীদের জন্য প্ল্যান্ট কর্নার এবং শিশুদের জন্য টয় কর্নার। মেলায় সর্বোচ্চ কেনাকাটা করা ক্রেতার জন্য থাকছে উপহার হিসেবে দেশি গাছ। ফটো বুথে তোলা সেরা ছবির জন্য থাকছে বিশেষ ফটো ফ্রেম। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে আয়োজনস্থলে রয়েছে ফ্রি পার্কিং সুবিধা।