সিডনির বাংলাদেশি কমিউনিটির সর্বজন পরিচিত মুখ ও সাবেক কাউন্সিলর মোঃ শাহে জামান টিটু ভাইয়ের ছোট ভাই মোঃ রাশেদ ইন্তেকাল করেছেন। সোমবার, ৫ অক্টোবর সকাল ৭টায় সিডনির একটি হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মাঝে গভীর শোক নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
বিজ্ঞাপন




