পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক ঘটনা ঘটল। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে যে দলের একচ্ছত্র নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দলের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়।
সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলরের উপস্থিতিতে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হয়। তিনি জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর পর নতুন কমিটি গঠন বাধ্যতামূলক হলেও ২০২২ সালের পর তা করা হয়নি। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই এই জরুরি বৈঠক ডেকে ধ্বনি ভোটের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয়।
নতুন নেতৃত্ব কাঠামো: চেয়ারম্যান: অরূপ রায়, সহ-সভাপতি: ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহা, কোষাধ্যক্ষ: আখরুজ্জামান আনসারি।
দলের অতীতের সব আর্থিক কার্যক্রম খতিয়ে দেখার জন্য একটি বিশেষ অডিটর বা নিরীক্ষক দল নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।



