মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
জাতীয়

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট ১ মাস আগে বুধবার, ২৪ জুন ২০২৬ ১০৭ বার পঠিত

নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) রাতে চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ ভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ উচ্চপর্যায়ের বিশ্বনেতারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও উন্মুক্ত আলাপচারিতার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সোমবার রাতে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুরেই বেইজিংয়ের উদ্দেশ্যে বুলেট ট্রেনে যাত্রা করবেন তিনি। সেখানে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।