মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার ২ সপ্তাহ আগে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১৪১ বার পঠিত

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার ১০ জুলাই থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সাথে ক্লাবের এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডে পাইয়াথাই-২ হসপিটালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা সুবিধা পাবেন। হাসপিটালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান এবং জাতীয় প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ চুক্তিতে স্বাক্ষর করেন।
ঢাকায় হসপিটালটির প্রতিনিধি মোমেন্টাম মেডিকেয়ার-এর সহযোগিতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইয়াথাই হসপিটালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং) ও বাংলাদেশের দায়িত্বে থাকা সুয়াদী নিমা এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির আহবায়ক এ.কে.এম. মহসীন।
জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।