মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ছাত্রলীগের সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে শেখ হাসিনার আহ্বান

dsinsider ২ সপ্তাহ আগে মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১১৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার

ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবোজ্জ্বল ইতিহাস বুকে ধারণ করে লাকেম্বার ইউনাইটিং চার্চ অডিটরিয়ামে অস্ট্রেলিয়া শাখা ছাত্রলীগের বিশেষ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী মিকুর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা তার বক্তব্যে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ছাত্রলীগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্রলীগ সবসময়ই তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে। এ সময় তিনি ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ও সংক্ষিপ্ত ইতিহাস নেতাকর্মীদের সামনে স্মরণ করিয়ে দেন। প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে শিক্ষার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বব্যাপী জোরালো ভূমিকা রাখার ও কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতার অপব্যবহারের তীব্র সমালোচনা করা হয়। একই সাথে দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চলমান জেল, জুলুম, নির্যাতন ও রাজনৈতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। কঠিন সময়ে অস্ট্রেলিয়া ছাত্রলীগ নেতাকর্মীদের পাশে থাকা এবং সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি ও হুইপ এডভোকেট সানজিদা খানম, সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্স সাবেক এমপি, সাধারণ সম্পাদক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ মেহদি হাসান কচি, সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহজাদা । এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসে ছাত্রলীগের করণীয় ও সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।