মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
মতামত

ডায়াবেটিস কমাতে খাওয়ার পরে হাঁটতে বলেছেন চিকিৎসক, জোরে হাঁটবেন না কি পায়চারিই যথেষ্ট?

ডা. মনির আহমেদ ১ সপ্তাহ আগে বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১৯১ বার পঠিত

দুপুরের খাওয়ার পরে রাস্তায় নেমে হাঁটাহাঁটির সুযোগ যা-ও বা পাওয়া যায়, রাত ১০টার পরে তেমন সুবিধা অনেকেরই থাকে না। সে ক্ষেত্রে কি জোরে হাঁটার জন্য বাড়িতে ট্রেডমিল কিনতে হবে?

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ খাওয়ার পাশাপাশি রোগীদের আরও একটি কাজ নিয়ম করে করতে বলেন চিকিৎসকেরা। আর তা হল নিয়ম করে হাঁটাহাঁটি। প্রাতর্ভ্রমণ হলে তো ভালই, তবে তা যদি না-ও হয়, তবে খাওয়ার পরে ১০ মিনিট হাঁটা বাধ্যতামূলক। বিশেষ করে মধ্যাহ্নভোজ আর নৈশাহারের পরে। মুশকিল হল, দুপুরের খাওয়ার পরে রাস্তায় নেমে হাঁটাহাঁটির সুযোগ যা-ও বা পাওয়া যায়, রাত ১০টার পরে তেমন সুবিধা অনেকেরই থাকে না। সে ক্ষেত্রে কি জোরে হাঁটার জন্য বাড়িতে ট্রেডমিল কিনতে হবে? নাকি ঘরে-বারান্দায় হালকা পায়চারিই যথেষ্ট?

খাওয়ার পরে হাঁটতে কেন বলা হয়?

খাওয়ার পরে হাঁটতে বলার মূল উদ্দেশ্য হল, শরীরের পেশিগুলিকে সক্রিয় করা। কারণ পেশি সক্রিয় হলে তারা রক্ত থেকে গ্লুকোজ় বা শর্করা টানতে শুরু করে শক্তি তৈরি করার জন্য। রাস্তায় জোরে হাঁটলে হয়তো শক্তি একটু বেশি প্রয়োজন হবে। কিন্ত পেশিকে সক্রিয় করতে শরীরকে খুব বেশি ক্লান্ত করার প্রয়োজন নেই।

জোরে হাঁটলে বরং অসুবিধাই হতে পারে

খাওয়ার পরপরই যদি খুব জোরে বা দ্রুত গতিতে হাঁটতে শুরু করেন, তবে শরীরের রক্তসঞ্চালন পাকস্থলীতে যত না হয়, তার চেয়ে বেশি হয় হাত-পায়ের পেশির দিকে। তাতে হজমের সমস্যা হতে পারে। পেটে অস্বস্তিবোধও করতে পারেন।

তবে কী করবেন?

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, খাওয়ার পরে শরীরকে ক্লান্ত করার মতো হাঁটাচলা বা ব্যায়াম না করে ১০-১৫ মিনিটের হালকা হাঁটাহাঁটি বা পায়চারিই রক্তে শর্করা নিয়ন্ত্রণে কাজ করেছে বেশি।

হাঁটার গতি কেমন হবে?

ইংরেজিতে যাকে বলে স্ট্রল, অর্থাৎ অলস ভঙ্গিতে পায়চারি করা, তা-ই এ ক্ষেত্রে যথেষ্ট। হাঁটার গতি হতে হবে একদম স্বাভাবিক ও আরামদায়ক।

কোথায় হাঁটবেন?

ঘরের ভিতরে, বারান্দায়, ছাদে কিংবা বাড়ির সামনের উঠোনেও হাঁটা যেতে পারে। উদ্দেশ্য হল অঙ্গ সঞ্চালন করে যাওয়া। কোথাও বসে না থাকলেই হল। যেখানে আপনার সুবিধা হয়। বাইরে যাওয়ার আলাদা কোনও তাড়া নেই।

কখন শুরু করবেন?

খাওয়া শেষ করার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে হাঁটতে শুরু করুন। সেটাই সবচেয়ে ভাল সময়। কারণ, ওই সময়েই রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে। অতএব, ডায়াবেটিস সারাতে রাতবিরেতে রাস্তাঘাটে নেমে ধুলোবালি মাখার দরকার নেই। জোরকদমে হেঁটে ঘাম ঝরানোরও প্রয়োজন নেই। রাতের বা দুপুরের খাবার খাওয়ার পরে ছাদ কিংবা বারান্দায় ১০ মিনিট গল্প করতে করতে বা গান শুনতে শুনতে পায়চারি করুন—তাতেই শরীর উপকৃত হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *