মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
অস্ট্রেলিয়া

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

dsinsider ১ সপ্তাহ আগে সোমবার, ২০ জুলাই ২০২৬ ১৩০ বার পঠিত

 সিডনিতে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া -এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬। ধর্মীয় সম্প্রীতি, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব, কমিউনিটির ঐক্য এবং বাঙালি সংস্কৃতির সমৃদ্ধ উপস্থাপনায় সাজানো এ আয়োজনে বিপুলসংখ্যক অতিথি, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম অতিথিদের স্বাগত জানান এবং সংগঠনের সভাপতি মনিরুল হক জর্জ, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ম্যাট থিসলথওয়েট এমপি, অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি এমপি, ক্যাম্পবেলটাউনের লর্ড মেয়র ডার্সি লাউন্ড, ডেভিড মনক্রিফ এমপি, নাথান হ্যাগার্টি এমপিসহ বিশিষ্ট অতিথিদের মঞ্চে আমন্ত্রণ জানান। এছাড়াও বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। এরপর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি সম্মান জানানো হয়।
 নৈশভোজের পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন পুরবী পারমিতা বোস ও কিশওয়ার আখতার। উদ্বোধনী নৃত্যে মঞ্চ মাতিয়ে তোলে অর্পিতা সোম ড্যান্স গ্রুপ। এরপর দর্শকদের মুগ্ধ করে নাট্যকার বেলাল হোসেন ঢালী রচিত ও নির্দেশিত নাটক ‘প্রবাসীর পাংখা’। নাটকে অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, জুই সেন তুলি, তানিম মান্নানসহ অন্যান্য শিল্পীরা।
সাংস্কৃতিক পর্বে একক নৃত্য পরিবেশন করেন আদরিতা আকাশ। সংগীত পরিবেশন করেন মিতা আতিক, প্রয়াত কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ-এর কন্যা ঐন্দ্রিলা আহমেদ, এবং চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত শিল্পী মেহেদী হাসান। অনুষ্ঠানের শেষদিকে ঐন্দ্রিলা আহমেদ ও মেহেদী হাসানের দ্বৈত সংগীত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *