আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ২৮ অক্টোবর মঙ্গলবার সিডনিতে উদযাপিত হয়েছে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
সিডনির ধানসিড়ি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নিউজ২৪-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং রহমত উল্লাহ ও হাজী মোহাম্মদ দেলোয়ার-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, ড. নার্গিস বানু,প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সহ-সভাপতি এ কে এম শফিকুল হক, কমিউনিটি নেতা শফিকুল আলম, অস্ট্রেলিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান মাসুম, ঢাকা সিডনি ইনসাইডার-এর চিফ এডিটর আজাদ কবির, সিডনি বাংলাদেশ সম্পাদক সেলিমা বেগম, অস্ট্রেলিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অর্ক হাসান, আমাদের কথা সম্পাদক পূরবী পারমিতা বোস, দৈনিক বঙ্গলোকের সম্পাদক আতাউর রহমান, আইপিডিসি নেতা মোহাম্মদ আবু ইউসুফ, রেজাউল করিম এবং ইঞ্জিনিয়ার আব্দুল হোসাইন প্রমুখ। বক্তারা নিউজ২৪-এর এক দশকেরও বেশি সময়ের সফল পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করে নিউজ২৪-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন। পরে কেক কেটে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।



