মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বাংলাদেশ

কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট ৩ সপ্তাহ আগে বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ১৪৫০ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশ জানায়, প্রাণ হারানো ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ অবস্থান করছিলেন।

হোটেলের আবাসিক গেস্ট মো. রফিকুল ইসলাম জানান, ১৯ আগস্ট রাত পৌনে ২টার দিকে তিনতলায় আগুন লেগে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অনেকে আটকা পড়েন। দমকল বাহিনীর সদর দপ্তরের কাছেই ঘটনাটি ঘটায় দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। ভবনটিতে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, যেখানে মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও রোগীরা অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।