সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ বি এম খায়রুল হক ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন। এরপর জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতির মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয
২০২৬ সালের এপ্রিল ও মে মাসে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে তার জামিন বহাল হলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে এতদিন তিনি কারামুক্ত হতে পারেননি। ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।



