মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনঃ মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট

বিশেষ প্রতিনিধি ৩ সপ্তাহ আগে বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৬৬৭ বার পঠিত

দীর্ঘ ৩৫ বছর পর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে এদিন কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এদিকে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটও খারিজ হয়েছে। তাই বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজধানীর আগারগাঁওয়ে গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মধ্যে কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই ভোটের বিকল্প নেই বলে মন্তব্য করেন ইসি সচিব।

ভোটগ্রহণের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে ইসি সচিব বলেন, ‘নির্ধারিত দিনে ভোটগ্রহণের শুরুতে নির্বাচনী কর্মকর্তা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করবেন। এবার রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারের বিশেষ নকশা অনুমোদন করা হয়েছে, যার রং হবে সাদার ওপর কালো প্রিন্ট। আমরা ব্যালট পেপার ছাপিয়ে সেদিন সংসদে নিয়ে যাব।’

তাৎক্ষণিক ফল প্রকাশ

ভেটগ্রহণ শেষে তখনই প্রাথমিক ফল ঘোষণা করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আপনারা দেখবেন আমরা কত তাড়াতাড়ি ফল প্রকাশ করতে পারি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য (আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন এখনো শূন্য রয়েছে)।

নির্বাচনের স্থগিত চেয়ে রিট খারিজ

এদিকে জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্যসংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গ ও রাষ্ট্রপতি নির্বাচনের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের আনা রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিট খারিজের এই আদেশ দেন।  

যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

ভোটদানের সুনির্দিষ্ট নিয়ম তুলে ধরে ইসি সচিব জানান, ব্যবহৃত ব্যালট পেপারের দুটি অংশ থাকবে- একটি মুড়ি অংশ, অপরটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, সংশ্লিষ্ট সংসদ সদস্যের নাম এবং বিভক্তি নম্বর। সেখানে ভোটদানকারী সংসদ সদস্যকে নিজ হাতে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তিনি মূল ব্যালট গ্রহণ করবেন।

মূল ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নাম বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুসারে সাজানো থাকবে। সংসদ সদস্যরা তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে ও স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর নির্ধারিত ব্যালট বাক্সে সেই ব্যালট পেপার জমা দিতে হবে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোটগণনা।

ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ সংসদে বর্তমানে মোট ভোটার ৩৪৯ জন। ভোট গণনা শেষে কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ বা বাতিল হয়েছে এবং কয়টি ব্যালট অব্যবহৃত রয়েছে, তার হিসাব করা হবে। এরপর বৈধ ভোটের সংখ্যা গণনায় যিনি বেশি ভোট পাবেন, তাকে নির্বাচনকর্তা বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে গিয়ে চূড়ান্ত ফলের গেজেট প্রকাশ করা হবে।