ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের থেকে বিভিন্ন ইস্যুতে বেশিরভাগ সময় মিডিয়ার শিরোনামে থাকেন তিনি। স্যোশাল মিডিয়ায়ও দেখা যায় তার সরব উপস্থিতি। বুধবার (১৯ আগস্ট) রাতে পরীমণি একটি রহস্যজনক পোস্ট করেছেন।
পরী তার পোস্টে লেখেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।’ লাস্যময়ী এই অভিনেত্রীর পোস্টে অনেকেই নানা মন্তব্য করেছেন। এছাড়া ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা।
এর আগে ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন, আইনি লড়াই, গ্রেপ্তার ও ফের বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, দীর্ঘদিন নীরব থাকার কারণ ছিল সত্য একদিন না একদিন প্রকাশ পাবে—এই বিশ্বাস। পরীমণি বলেন, আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি জানি না।



