মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
আন্তর্জাতিক

নিউ মেক্সিকোর নাম ‘নিউ আমেরিকা’ করার প্রস্তাব দিলেন ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট ৪ দিন আগে সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬৩৮ বার পঠিত
trump

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর মিশেল লুজান গ্রিশাম। তিনি বলেছেন, নিউ মেক্সিকোর নাম পরিবর্তনের বিষয়টি আলোচনারই সুযোগ নেই।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অনেকেই নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শ দিয়েছেন। তাঁর ভাষায়, সম্ভাবনাময় এই অঙ্গরাজ্যের মানুষের জন্য নামটি ‘আরও মর্যাদাপূর্ণ ও সুন্দর’ হবে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি এটা ভালোবাসি।’

হোয়াইট হাউসও ট্রাম্পের ওই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ছবি পুনঃপ্রকাশ করেছে। ছবিতে ‘New Mexico’ নামের ‘Mexico’ অংশটি কেটে সেখানে ‘America’ বসানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিউ আমেরিকা’ নামটি পরিবর্তনের ধারণাটি মূলত একটি ইন্টারনেটভিত্তিক কৌতুক বা ভুয়া প্রচারণা থেকে এসেছে।

নিউ মেক্সিকোর গভর্নর মিশেল লুজান গ্রিশাম ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন, অঙ্গরাজ্যটির নাম নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। তাঁর মতে, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠারও আগে থেকে এই নামটি ব্যবহৃত হয়ে আসছে।

গভর্নর আরও অভিযোগ করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরাতেই ট্রাম্প এমন প্রস্তাব দিচ্ছেন।

এর আগে নাম পরিবর্তন নিয়ে একাধিক বিতর্কিত উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে তিনি হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ করার প্রস্তাব দেন। তবে কয়েক ঘণ্টা পরই ওই পরিকল্পনা নিয়ে তিনি যে পুরোপুরি সিরিয়াস ছিলেন না, এমন ইঙ্গিত দেন।

২০২৫ সালে হোয়াইট হাউসে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নেন। মেক্সিকো ওই নাম পরিবর্তন প্রত্যাখ্যান করেছে।

এ ছাড়া কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধ চলার মধ্যেই অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নেন ট্রাম্প। কানাডাও সেই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

নাম পরিবর্তনের এসব উদ্যোগের ধারাবাহিকতায় এবার নিউ মেক্সিকোর নাম বদলের প্রস্তাব সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *