অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-অস্ট্রেলিয়ান এলিজা রহমান। সোমবার কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি এ পদে নির্বাচিত হন।
এলিজা রহমানই প্রথম বাংলাদেশি-অস্ট্রেলিয়ান নারী , যিনি সরাসরি কাউন্সিলরদের ভোটে ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন।
তাঁর এই নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। কমিউনিটির নেতৃবৃন্দ গামা আব্দুল কাদির, ড. এম সিরাজুল হক, সফিকুল আলম, শামিম নোমান, সেলিমা বেগম ও রহমতউল্লাহ এলিজা রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তাঁরা এলিজা রহমানের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং তাঁর এই অর্জন অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির জন্য গৌরবের বলে উল্লেখ করেন।
বিস্তারিত আসছে ….



