মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
জাতীয়

গুলশানে আওয়ামী লীগের মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩২

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬২০৩ বার পঠিত
dmp logo

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মিছিলে সরাসরি অংশ নিয়েছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হয়ে ‘মিছিল করার চেষ্টা করেন’ বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিছিলের যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল হতে দেখা গেছে।

পুলিশের ভাষ্য, মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে অংশগ্রহণকারীদের কয়েকজন পুলিশের দিকে ককটেল ছোড়েন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ শনিবার এক বার্তায় জানায়, মিছিলে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি দাউদ হোসেনও একই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ঘটনাস্থল থেকে আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০) নামে দুজনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধারের দাবিও করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নম্বর-১৬ করা হয়েছে। গ্রেপ্তার ৩২ জনের বিস্তারিত পরিচয় ডিএমপির শনিবারের বার্তায় জানানো হয়নি। মিছিলে অংশ নেওয়া অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি দাউদ হোসেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে বেশ কিছু মানুষকে স্লোগান দিতে দেখা গেছে। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় বা মিছিলে তাঁদের নির্দিষ্ট ভূমিকা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপনবিজ্ঞাপন