মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার জন্য আরেকটি ধাক্কা

স্পোর্টস রিপোর্টার ১ মাস আগে রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০৭১ বার পঠিত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেকটি ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম শ্রেণির ম্যাচে চোট পাওয়ায় তিন ম্যাচের সিরিজটি থেকে ছিটকে গেছেন পেসার ওটনিল বার্টম্যান। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ডলফিনসের হয়ে ম্যাচটিতে স্রেফ পাঁচ ওভার বল করেন এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) রোববার এক বিবৃতিতে জানায়, বাম হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বার্টম্যান।

তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মার্কো ইয়ানসেনের যমজ ভাই ডুয়ান ইয়ানসেনকে, যিনি বর্তমানে নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দলের সঙ্গে আছেন।

চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার বার্টম্যান। তার মতো হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণেই সিরিজটি খেলতে পারবেন না আরেক পেসার কাগিসো রাবাদা।

সিএসএ রাবাদার সেরে ওঠার কোনো সময় জানায়নি। আগামী ৯ অক্টোবর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর কাছাকাছি সময়ে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডারবানে আগামী ২৪ সেপ্টেম্বর হবে প্রথম ওয়ানডে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন