মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

মিন্টোতে ক্যাম্পবেলটাউন ঈগলসের নতুন হাইকিং কর্মসূচির যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭৩৪ বার পঠিত


শরীরচর্চা, সুস্বাস্থ্য, বন্ধুত্ব ও কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্য নিয়ে সিডনির ক্যাম্পবেলটাউন এলাকায় ঈগলসের নতুন হাইকিং কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সকালে মিন্টোর কিথ লংহার্স্ট রিজার্ভ-এ আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের এই নতুন উদ্যোগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী উপস্থিত থেকে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্যোক্তাদের মতে, হাইকিং কর্মসূচির উদ্দেশ্য শুধু হাঁটা বা শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যস্ত নগরজীবনে মানুষকে ঘরের বাইরে বের করে আনা, প্রকৃতির কাছাকাছি যাওয়া, নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সামাজিক বন্ধন আরও দৃঢ় করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ডেপুটি মেয়র বলেন, ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস শুধু একটি স্পোর্টস ক্লাব নয়; এটি একটি কমিউনিটি। ক্রিকেট, ব্যাডমিন্টন ও টেবিল টেবিলের মতো খেলাধুলার পাশাপাশি এবার হাইকিং কার্যক্রমও যুক্ত হওয়াকে তিনি একটি ইতিবাচক সম্প্রসারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান ব্যস্ত জীবনে এ ধরনের উদ্যোগ মানুষকে সক্রিয় থাকতে এবং একে অপরের সঙ্গে বাস্তব যোগাযোগ তৈরি করতে উৎসাহিত করে। হাইকিংয়ের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনযাপন এবং সামাজিক সম্পৃক্ততা—দুই দিকই একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।

খেলাধুলার গণ্ডি পেরিয়ে কমিউনিটি কার্যক্রম

ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস -এর নিজস্ব তথ্য অনুযায়ী, সংগঠনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে মানুষকে একত্রিত করা, বন্ধুত্ব তৈরি করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং কমিউনিটি গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। বর্তমানে সংগঠনটির কার্যক্রমের মধ্যে ইনডোর ক্রিকেট, সামাজিক ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কমিউনিটি বারবিকিউ, পারিবারিক আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন যুব ও কমিউনিটি সম্পৃক্ততা কর্মসূচি রয়েছে। 

সংগঠনটি নিজেদের শুধু একটি ক্রীড়া সংগঠন হিসেবে নয়, বরং একটি বৃহত্তর কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করে। তাদের কার্যক্রমে খেলোয়াড়দের পাশাপাশি স্বেচ্ছাসেবক, ইভেন্ট সংগঠক, মিডিয়া ও কনটেন্ট কর্মী এবং কমিউনিটি নেতাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। 

হাইকিং কর্মসূচি চালুর মধ্য দিয়ে এই কমিউনিটি কার্যক্রম আরও বিস্তৃত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকৃতির মাঝে স্বাস্থ্য ও সামাজিক বন্ধন

কিথ লংহার্স্ট রিজার্ভ কেবল বিনোদনের জন্য নয়, হাঁটা ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্যও ব্যবহৃত একটি প্রাকৃতিক এলাকা। হাইকিংয়ের জন্য এমন একটি পরিবেশ বেছে নেওয়ায় অংশগ্রহণকারীরা একই সঙ্গে শারীরিক কর্মকাণ্ড এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগের সুযোগ পান।

উল্লেখ্য, ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটেরও একটি সংযোগ রয়েছে। সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস সংগঠনটির অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। 

বিজ্ঞাপনবিজ্ঞাপন