মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার বসন্ত উৎসব ১১ অক্টোবর

বিশেষ প্রতিনিধি ১ মাস আগে বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৮২৩ বার পঠিত
Screenshot

 সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ) আয়োজিত বসন্ত উৎসব ২০২৬ উপলক্ষে ২৪ অক্টোবর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় লাকেম্বায় সংগঠনের সভাপতি সাইফুল হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রুবেল এর সঞ্চালনায় এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। আগামী ১১ অক্টোবর ফেয়ারফিলড শোগ্রাউন্ডে সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই উৎসব অনুষ্টিত হবে।

সংবাদ সম্মেলনে বসন্ত উৎসবের পরিকল্পনা, আয়োজনের বিভিন্ন দিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বৃহত্তর কমিউনিটিকে সম্পৃক্ত করার নানা উদ্যোগ এর কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, পারিবারিক বিনোদন ও বিভিন্ন কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হবে। এতে বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বৃহত্তর দক্ষিণ এশীয় ও অন্যান্য সংস্কৃতির মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে। বলা হয়, একটি প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি প্ল্যাটফর্ম তৈরির প্রত্যাশা রয়েছে তাদের।

আয়োজকরা জানান, এবারের বসন্ত উৎসবে শিশুদের বিনোদনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের জন্য ফ্রি রাইডের ব্যবস্থা থাকবে। এর ফলে পরিবারের সদস্যদের পাশাপাশি শিশুদের জন্যও উৎসবটি আনন্দ ও বিনোদনের একটি বিশেষ আয়োজন হয়ে উঠবে। সাংস্কৃতিক বৈচিত্র, পারিবারিক আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে সিসিএ বসন্ত উৎসব ২০২৬ সিডনির বহুসাংস্কৃতিক কমিউনিটির মানুষের জন্য একটি আনন্দঘন মিলনমেলার পরিবেশ তৈরি করবে বলেও প্রত্যাশা তাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিএর সভাপতি সাইফুল হাসান চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ আকরামউল্লাহ, সহ-সভাপতি সৈয়দ বাকের, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রুবেল, কোষাধ্যক্ষ সাদিয়া হক তন্দ্রা, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান, জনসংযোগ সম্পাদক আরিফ মইন,সদস্য ইরফান ফয়েজ, সাকিনা আক্তার প্রমুখ।

এ ছাড়া সংবাদ সম্মেলনে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, আইনজীবী উপল আমীন, টাইটেল স্পন্সর বিল্ড টু ডে এর পরিচালক শামস আলমসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনবিজ্ঞাপন