মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

ডেস্ক রিপোর্ট ৩ সপ্তাহ আগে বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৮০৫ বার পঠিত

স্ত্রীর মৃত্যুর পরের দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পর্যবেক্ষণের জন্য তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) নিয়ে যাওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) ১০০ বছর বয়সে মারা যান মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১০১ বছর বয়সী মাহাথিরকে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন তার দ্বিতীয় সন্তান মোখজানি মাহাথির।

৬৫ বছর বয়সী মোখজানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেন, বাবাকে পর্যবেক্ষণে রাখতেই আইজেএনে ভর্তি করা হয়েছে। গত দুই দিন মাহাথিরের জন্য বেশ চাপের ছিল। তবে আপাতত তিনি ভালো আছেন।

মাহাথিরের প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ জানিয়েছেন, স্ত্রীর মৃত্যুর পর মাহাথির ক্লান্ত হয়ে পড়েছেন ও পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছিলেন না। চিকিৎসকরা তার বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষায় রয়েছেন।

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ সোমবার (২৮ সেপ্টেম্বর) ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটেই ১০০ বছর বয়সে মারা যান। তার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় ও একই দিন পুত্রজায়ার ন্যাশনাল মসোলিয়ামে তাকে সমাহিত করা হয়।

চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষিত মাহাথির ও হাসমাহ ১৯৫৬ সালে বিয়ে করেছিলেন। গত আগস্টে তারা ৭০ বছরের দাম্পত্যজীবন পূর্ণ করেন। তাদের সাত সন্তান রয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন