মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

দক্ষিণ পশ্চিম নেপালি কমিউনিটি সিডনির ৪র্থ বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ৩ সপ্তাহ আগে বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৯৬১ বার পঠিত

সিডনির ইংলেবার্নস্থ গ্রেগ পারসিভাল কমিউনিটি সেন্টারে উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ পশ্চিম নেপালি কমিউনিটি সিডনির ৪র্থ বার্ষিক সাধারণ সভা। রোববার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির এক বিরাট সামাজিক ও সুদৃঢ় মেলবন্ধন পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ দক্ষিণ পশ্চিম নেপালি কমিউনিটির এই সুসংগঠিত উদ্যোগের প্রশংসা করেন। সাধারণ সভার সফল সমাপ্তির পর সর্বসম্মতিক্রমে সংগঠনটির নতুন নির্বাহী কমিটি  নির্বাচন করা হয়।

নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের দূরদর্শী দিকনির্দেশনায় সংগঠনটি আরও সুসংগঠিত ও গতিশীল হবে। নতুন এই নেতৃত্ব ক্যাম্পবেলটাউনসহ সমগ্র দক্ষিণ-পশ্চিম সিডনির স্থানীয় সার্বিক উন্নয়নে এবং বহুজাতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথি ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ আতিথেয়তা জ্ঞাপন করা হয়। নতুন মেয়াদে দায়িত্বপ্রাপ্ত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন