মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

পার্থে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী শিক্ষার্থী হতাহত

বিশেষ প্রতিনিধি ২ সপ্তাহ আগে বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৯৬১ বার পঠিত

তাসনিম নামে এক বাংলাদেশী শিক্ষার্থী দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন

পশ্চিম অস্ট্রেলিয়ার (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) পার্থের নিকটবর্তী গ্যাবাডাহ অঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশী শিক্ষার্থী হতাহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় তাসনিম নামে এক বাংলাদেশী শিক্ষার্থী দুর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। তিনি মাত্র দুই মাস আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া এসেছিলেন।  

দুর্ঘটনায় গুরুতর আহত অপর তিন বাংলাদেশী শিক্ষার্থী—লাবিব, ঐশিতা এবং বিপুল—বর্তমানে পার্থের রয়্যাল পার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

সংগৃহীত তথ্য অনুযায়ী, সকাল ৭:৪৫ মিনিটে ইন্ডিয়ান ওশান ড্রাইভের গ্যাবাডাহ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে রয়্যাল পার্থ হাসপাতালে নিয়ে যায়।  

বর্তমানে নিহত তাসনিমের মরদেহ এবং চিকিৎসাধীন আহত শিক্ষার্থীরা রয়্যাল পার্থ হাসপাতালেই রয়েছেন। কমিউনিটি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য স্বজন বা পরিচিতদের দ্রুত হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।  

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইনসাইডার পরিবারের পক্ষ থেকে নিহত তাসনিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান পুলিশ, ডিএফইএস, সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং আরএসি রেসকিউ হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গাড়িটিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ৬টি উদ্ধারকারী যান ও হেলিকপ্টার একযোগে কাজ করে।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলেই এক নারী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে। অপর তিনজনকে আশঙ্কাজনক ও গুরুতর অবস্থায় উদ্ধার করে রয়্যাল পার্থ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশের মেজর ক্র্যাশ তদন্তকারী দল দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে কাজ করছে। দুর্ঘটনার পর ইন্ডিয়ান ওশান ড্রাইভের সংশ্লিষ্ট অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং ট্রাফিক ডাইভারশন চালু করা হয়।

পুলিশ এবং তদন্তকারী দল দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের তথ্য প্রদান করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন