মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বাংলাদেশ

চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

মোহাম্মদ উল্লাহ (কক্সবাজার) প্রতিনিধি ২ সপ্তাহ আগে শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫৪৪ বার পঠিত

 চকরিয়া থানা পুলিশ চাঞ্চল্যকর যুবদল নেতা মোঃ জিসান (২৬) অপহরণ ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ৫সেপ্টম্বর সোমবার  দুপুরে চকরিয়া থানা কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন।

তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়ি, চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯ জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিলিং মিশনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা হতে জিসানকে সিলভার রঙের নোহা গাড়িতে অপহরণ করা হয়। পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় হাইওয়ে সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন জিসানের বড় ভাই কায়সার হামিদ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত দেখিয়ে হত্যা মামলা দাযের করেন। ওই মামলায় প্রত্যক্ষভাবে জড়িত দুইজনকে গ্রেফতার করলেও এজাহার নামীয় কেউ এখনো গ্রেফতার হয়নি। এছাড়া এজাহার নামীয় তিন আসামি বিদেশ থাকায় তাদের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারে বিষয়টি অবগত করা হবে বলে জানান, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ।

বিজ্ঞাপনবিজ্ঞাপন