মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
আন্তর্জাতিক

ট্রাম্পের পর জেলেনস্কিকে এবার ইলন মাস্ক বললেন : যাবার সময় হয়েছে

ডেস্ক রিপোর্ট ১ সপ্তাহ আগে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০১৬ বার পঠিত
elon mask zelensky

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সময় হয়েছে জেলেনস্কির সরে যাওয়ার।’

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে অনিশ্চয়তার মধ্যে মাস্কের এ মন্তব্য এল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্কতা না দেওয়া এবং ইউক্রেনের সামরিক যোগাযোগে ব্যবহৃত স্যাটেলাইট ব্যবস্থায় পরিবর্তন আনার মাধ্যমে ওয়াশিংটন মস্কোকে সহায়তা করছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

জেলেনস্কি মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেনের দাবি, তাদের ব্যবহৃত এ ব্যবস্থার কার্যকারিতা কমিয়ে দেওয়া হয়েছে। তবে মাস্ক বলেন, এ বিষয়ে কোনো বিঘ্ন ঘটলে তার দায় যুক্তরাষ্ট্র সরকারের।

স্টারলিংক ও স্টারশিল্ড ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরে মাস্ক বলেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য স্টারশিল্ডের ওপর নির্ভর করে, যা যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে। অন্যদিকে, বেসামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারলিংকও ইউক্রেন ব্যবহার করে, তবে আক্রমণাত্মক অভিযানে এটি ব্যবহারের অনুমতি নেই।

এর আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন জেলেনস্কি। এ চুক্তির পর নিজেকে ‘বিশ্বাসঘাতকতার শিকার’ মনে হচ্ছে কি না, এমন প্রশ্নে ইতিবাচক উত্তর দিয়েছিলেন তিনি।

জেলেনস্কির সমালোচনার জবাবে গত শনিবার ট্রাম্পও বলেছিলেন, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে। তাঁর মতে, এমন একজন নতুন নেতা দরকার, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন।

এদিকে, ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য দিয়ে ইউক্রেনকে হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক দিনগুলোতে এ গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধের হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটিতে জ্বালানির মূল্যবৃদ্ধি নির্বাচনের অন্যতম আলোচিত বিষয়। ট্রাম্পের অভিযোগ, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে এবং পাম্পে জ্বালানির দাম বেড়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *