মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

মহালয়ার পরিবেশনা ও সাংস্কৃতিক আয়োজনে সিডনিতে আভার মেলা

স্টাফ রিপোর্টার ১ সপ্তাহ আগে শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৯২৫ বার পঠিত

প্রবাসে বাঙালির শারদীয় আবহ ছড়িয়ে দিতে সিডনিতে আয়োজন করা হয় ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’। অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশনের (আভা) এই অনুষ্ঠান ১০ অক্টোবর ব্ল্যাকটাউনের মারায়ং সাউথ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলা আয়োজনটি পরিচালনা করেন ডা. অপর্ণা গোস্বামী।

মেলার দিনজুড়ে ছিল নাচ-গান, ফ্যাশন শো, শিশুদের মুখে রং করার আয়োজন এবং নারীদের বিনামূল্যে আলতা পরানোর ব্যবস্থা। ‘শিবগর্জনা সিডনি’র ঢোল-তাসার পরিবেশনায় উৎসবের আমেজ আরও জমে ওঠে। বিকেল ৫টায় কাকলি মুখার্জীর নেতৃত্বে পরিবেশিত হয় বিশেষ মহালয়া অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা সিনহা রায়, মৌমিতা চৌধুরী, ঋতুপর্ণা ধর, অমৃতা পাল, প্রিয়াংশী, শ্রেয়সী ও মৌমিতা প্যাটেল।

আয়োজনে অতিথি হিসেবে যোগ দেন ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর এবং রিভারস্টোন আসনে লিবারেল পার্টির প্রার্থী মোহিত কুমার, ও হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জাতীয় সভাপতি সাই পারাভাস্তু। সন্ধ্যায় তাঁদের সম্মাননা দেওয়া হয়। মেলায় অংশ নেওয়া স্টল পরিচালকদের অবদানের স্বীকৃতি জানিয়ে আয়োজকেরা প্রত্যেককে প্রশংসাপত্র ও সুগন্ধি মোমবাতি উপহার দেন।

সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে নাচ ও গানের পরিবেশনার পর রাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। অনুষ্ঠানের শেষে দর্শকদের ১৭ অক্টোবর আভার শারদীয় উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

মেলার আয়োজন বাস্তবায়নে স্পনসর হিসেবে ছিল অজ ড্রিম বিল্ট (প্লাটিনাম), অ্যাডভান্স মেডিকেল প্র্যাকটিস (গোল্ড), ফোড়নের গল্প (সিলভার ও ফুড পার্টনার) এবং ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়া (ব্রোঞ্জ)। আভার সভাপতি সমীর সরকার ও সম্পাদক দেবব্রত বিকাশ সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজিত হয়। সমীর সরকার জানান, প্রবাসে সাংস্কৃতিক আয়োজন কমিউনিটির মানুষের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সংগঠনটি এ লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *