মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
রাজনীতি

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার ৪ দিন আগে বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৫৮৮ বার পঠিত

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতের স্বজন, দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা মাগুরা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।

শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হওয়ার পাশাপাশি রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পাশের কাউন্টারের কর্মীরা শাকের হোসেনকে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে বাস টার্মিনালে এসে শাকের হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ দাস জানান, নিহতের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেখান থেকে গুলির একটি অংশ উদ্ধার করে সংরক্ষণ করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *