মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তানসহ ৭ মুসলিম দেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসন চিরতরে বন্ধের দাবি ব্রিটিশ এমপির!

ডেস্ক রিপোর্ট ২ দিন আগে শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩৫১৯ বার পঠিত
rupert lowe

বাংলাদেশ, পাকিস্তানসহ উন্নয়নশীল ৭টি মুসলিম দেশ থেকে যুক্তরাজ্যে নতুন অভিবাসন চিরতরে বন্ধ করার দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। তার দাবি, এসব দেশ থেকে অব্যাহত অভিবাসনের কারণে যুক্তরাজ্যের অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সামাজিক অবকাঠামো চরম সংকটের মুখে পড়ছে।

যুক্তরাজ্যের বর্তমান অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে এমপি রুপার্ট লো কড়া ভাষায় বলেন, “তৃতীয় বিশ্বের এসব দেশ থেকে অভিবাসন সম্পূর্ণ ও চিরতরে বন্ধ করা উচিত।” তিনি আরও বলেন, “সামগ্রিক ও অবাধ অভিবাসন আমাদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা (NHS) এবং গণপরিবহনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।”

বাংলাদেশ ও পাকিস্তানের নাম একাধিক বার উল্লেখ করে তিনি বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এই অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে আমাদের নিজস্ব আইডেন্টিটি বা জাতীয় পরিচয় এবং সামাজিক সংহতি হুমকির মুখে পড়েছে।” পরিস্থিতি সামাল দিতে সরকারের অলসতা ছেড়ে অবিলম্বে কঠোর আইন পাসের আহ্বান জানান তিনি।

উল্লেখ করা দেশগুলো থেকে অভিবাসী আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পক্ষে তার এই কঠোর অবস্থান যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার দিয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যে নেট-মাইগ্রেশন কমানো এবং অভিবাসন আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র আলোচনা চলছে। ঠিক এই সময়ে রুপার্ট লোর এমন কঠোর বক্তব্য দিলেন।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *