মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিনোদন

‘ওদের স্ক্রিপ্ট একই, বিশ্বাস করবেন না’: বিবাহিত পুরুষদের নিয়ে প্রভার পরামর্শ

স্টাফ রিপোর্টার ২ মাস আগে মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ২০৯৯ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায়শই নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও অনুভূতির কথা ভক্তদের সাথে শেয়ার করেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় মেয়েদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ও কড়া পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।

ভিডিও বার্তায় প্রভা স্পষ্ট ভাষায় মেয়েদের অনুরোধ করেন, তারা যেন কোনো অবস্থাতেই কোনো বিবাহিত পুরুষের সাথে প্রেমের সম্পর্কে না জড়ায়। প্রভার ভাষায়: “মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি—যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব শুনবে না, বিশ্বাসও করবে না।”

তিনি আরও সতর্ক করে বলেন, “বিশ্বাস করে যদি এরকম কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবে না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই সে ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।” প্রভা জানান, সম্প্রতি তিনি নিজেও এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। সেই অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বলেন, “কিছুদিন আগে আমাকেও এমন কথা শুনতে হয়েছে। আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে—এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, ‘আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা।’ এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো!”