মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
অস্ট্রেলিয়া

সিডনিতে ১৯ জুলাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

dsinsider ১ সপ্তাহ আগে শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪২ বার পঠিত

সিডনি: অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালিদের অন্যতম শীর্ষ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া’-এর উদ্যোগে ১৯ জুলাই (রবিবার) সিডনিতে আয়োজিত হতে যাচ্ছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাঙালিদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুদূর প্রবাসে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে সিডনির বাংলাদেশি কমিউনিটির মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানটি ১৯ জুলাই রবিবার বিকেল ৫ টায় SISDAC, 37-40 Lincoln St, Minto-2566 তে অনুষ্ঠিত হবে। অতিথিদের জন্য থাকছে ফ্রি পার্কিংয়ের সুব্যবস্থা।

সাংস্কৃতিক আকর্ষণ ও নাটক:

এবারের সাংস্কৃতিক সন্ধ্যার মূল আকর্ষণ হিসেবে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় ও আমন্ত্রিত জনপ্রিয় সংগীতশিল্পীদের সমন্বয়ে লাইভ মিউজিক পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করবে। এছাড়াও থাকছে চমৎকার সব নৃত্য ও সাংস্কৃতিক উপস্থাপনা। তবে অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে বেলাল ঢালীর রচনা ও পরিচালনায় বিশেষ কমেডি ড্রামা “প্রবাসীর পান্থা”। প্রবাস জীবনের নানা বাস্তবধর্মী ও হাস্যরসাত্মক গল্প নিয়ে এই নাটকটি মঞ্চায়িত হবে।

প্রিমিয়াম ডিনার ও র‍্যাফেল ড্র:

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উপস্থিত অতিথিদের জন্য থাকছে মুখরোচক ও উন্নত মানের ‘প্রিমিয়াম ডিনার’-এর ব্যবস্থা। শুধু তাই নয়, অনুষ্ঠানের আনন্দ ও আকর্ষণকে আরও বাড়িয়ে দিতে থাকছে একটি বিশেষ র‍্যাফেল ড্র, যেখানে ভাগ্যশৈলীতে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার।

সহযোগিতায় ও স্পন্সর:

অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে স্পন্সর হিসেবে পাশে দাঁড়িয়েছে সিডনির বেশ কিছু স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব। এর মধ্যে অন্যতম হলো প্যারিশ পেশেন্স ইমিগ্রেশন লয়ার্স, ড্রিম কি রিয়েল এস্টেট সার্ভিস প্রোভাইডার, আফরিনা চৌধুরী, প্রিজম প্রিন্টিং, পিওর সাউন্ডসসহ আরও অনেকে। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে সিডনির শীর্ষস্থানীয় প্রবাসী সংবাদ মাধ্যমগুলো যুক্ত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *