মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
অস্ট্রেলিয়া

গামা আব্দুল কাদিরের সম্মাননাগ্রন্থের প্রকাশনা উৎসব ৩১ জুলাই

dsinsider ১ সপ্তাহ আগে শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭৯৬ বার পঠিত
Screenshot

বিশ্বের যেখানেই বাঙালি গিয়েছে, সেখানেই গড়ে তুলেছে নিজের কৃষ্টি, সংস্কৃতি ও সাহিত্যের এক আপন ভুবন। অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশী জনগোষ্ঠীও এর ব্যতিক্রম নয়। আর প্রশান্ত মহাসাগরের তীরবর্তী সিডনিতে প্রবাসী বাঙালিদের এই সাহিত্য-সাংস্কৃতিক ভুবন গড়ে তোলার পেছনে যিনি দীর্ঘদিন ধরে ছায়া দিয়ে আসছেন, তিনি হলেন সিডনি প্রবাসী সবার প্রিয় ‘বাঙালি বটবৃক্ষ’ গামা আব্দুল কাদির।

সিডনির সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে সুপ্রতিষ্ঠিত এই গুণী মানুষের অবদানকে স্মরণীয় করে রাখতে এবং তারই জীবদ্দশায় তাকে যথাযোগ্য সম্মান জানাতে প্রকাশ করা হয়েছে একটি বিশেষ সম্মাননাগ্রন্থ—’গামা আব্দুল কাদির: প্রশান্তপারের বাঙালি নাবিক’। সিডনির সর্বস্তরের সংস্কৃতি ও সাহিত্যানুরাগীদের সম্মিলিত প্রচেষ্টা, লেখনী এবং আন্তরিক সহযোগিতায় এই শেকড়মুখী ও স্মৃতিময় গ্রন্থটি আলোর মুখ দেখেছে।

এই বিশেষ গ্রন্থটিকে পাঠকদের হাতে তুলে দিতে আগামী ৩১ জুলাই শুক্রবার সিডনির রেড রোজ ফাংশন সেন্টার, রকডেল, ৯৬এ রেলওয়ে স্ট্রিট, এনএসডব্লিউ – এ সন্ধ্যায় বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকবৃন্দের পক্ষে শিক্ষাবিদ ও সম্পাদনা পরিষদের সদস্য ড. সুলতান মাহমুদ, আইনজীবী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. মো. সিরাজুল হক এবং সামাজিক উদ্যোক্তা ও উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল আলম সিডনির সকল সাহিত্যানুরাগী, সংস্কৃতিমনস্ক প্রবাসী এবং সুধীজনকে এই আনন্দ ও গৌরবের অংশীদার হতে এবং প্রকাশনা উৎসবে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকদের মতে, এই আয়োজন কেবল একজন মানুষের সম্মাননা নয়, বরং এটি সিডনির বুকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করার একটি অনন্য প্রয়াস।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *