মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

২২ ও ২৩ আগস্ট সিডনি শোগ্রাউন্ডে ‘সিডনি ক্যাট লাভার্স ফেস্টিভ্যাল’

dsinsider ৩ মাস আগে মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২২৭৮ বার পঠিত

সিডনি: আগামী ২২ ও ২৩ আগস্ট (শনিবার ও রবিবার) সিডনি শোগ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিড়ালপ্রেমীদের বহুল প্রতীক্ষিত উৎসব ‘সিডনি ক্যাট লাভার্স ফেস্টিভ্যাল ২০২৬’। নিউ সাউথ ওয়েলসের সবচেয়ে বড় এই বিড়াল উৎসবে বিড়ালপ্রেমী, নতুন মালিক এবং পোষা প্রাণীর অভিভাবকদের জন্য থাকছে দারুণ সব অভিজ্ঞতা, বিনোদন ও বিশেষজ্ঞ পরামর্শের সুযোগ।

উৎসবে যা যা থাকছে:

রেকর্ড সংখ্যক বিড়ালের উপস্থিতি: উৎসবে বিভিন্ন প্রজাতির অসংখ্য বিড়ালের সাথে পরিচিত হওয়ার সুযোগ মিলবে।

শপিং ও বিশেষ ছাড়: বিড়ালের খেলনা, খাবার, এক্সেসরিজসহ লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর নানা পণ্যে থাকবে উৎসবকালীন বিশেষ ছাড়।

বিশেষজ্ঞদের পরামর্শ: অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ক্যাট ব্রিডার, আচরণবিদ এবং পশু চিকিৎসকদের কাছ থেকে সরাসরি বিড়ালের যত্ন ও আচরণ সংক্রান্ত পরামর্শ নেওয়ার সুবিধা।

ব্রিড শোকেস ও অ্যাডপশন জোন: বিভিন্ন ব্রিড ক্লাবের সাথে পরিচিত হওয়া এবং যেসব বিড়ালের নতুন আশ্রয় প্রয়োজন, তাদের দত্তক নেওয়ার সুযোগ।

প্যাট-এ-ক্যাট সেশন: সরাসরি বিড়ালকে আদর করার ও সময় কাটানোর দারুণ একটি সেশন, যা আপনার মন ভালো করে দেবে।

খাবার ও বিনোদন: দিনভর রসনাতৃপ্তির জন্য ভেন্যুতে উপস্থিত থাকবে চমৎকার সব ফুড ট্রাক।

এক টিকিটে দুই উৎসব!

পরিবার, বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নিয়ে কাটানোর মতো চমৎকার এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর টিকিট। ‘ক্যাট লাভার্স ফেস্টিভ্যাল’-এর প্রতিটি টিকিটের সাথে একই উইকএন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডগ লাভার্স ফেস্টিভ্যাল’-এ মিলবে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশেরসুযোগ। অর্থাৎ, এক টিকিটের মূল্যেই উপভোগ করা যাবে দুটি ভিন্ন উৎসব!

অনুষ্ঠানের সময়সূচি, শনিবার ২২ আগস্ট: সকাল ৯:৩০ টা থেকে বিকেল ৫:০০ টা, রবিবার২৩ আগস্ট: সকাল ৯:৩০ টা থেকে বিকেল ৫:০০ টা।  অফিসিয়াল ওয়েবসাইট catloversfestival.com.au  

বিজ্ঞাপনবিজ্ঞাপন