মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
অস্ট্রেলিয়া

সিডনিতে ‘আমাদের কথা ও ‘আমাদের কথা ইনক’-এর ৬ বছর পূর্তি উদযাপন ২৬ সেপ্টেম্বর

dsinsider ৫ দিন আগে বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৮৩ বার পঠিত
Screenshot

সিডনি: সংবাদ ও সামাজিক কর্মকাণ্ডে সফলতার সাথে ৬ বছর পূর্ণ করতে যাচ্ছে ‘আমাদের কথা নিউজ পোর্টাল’ এবং ‘আমাদের কথা ইনক’। এই মাইলফলক উদযাপন উপলক্ষে সিডনিতে আয়োজন করা হচ্ছে সংস্কৃতি, সম্মাননা প্রদান ও উদযাপনের এক মনোমুগ্ধকর সন্ধ্যা।

আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সিডনির ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে এই জমকালো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। উৎসবমুখর এই সন্ধ্যায় আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা ও বিকাশে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা, সমাজে বিশেষ অবদান রাখা গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিত্বদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান, ডিনার নাইট, কমিউনিটির সবার মিলনমেলা ও নৈশভোজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া, গুণীজনদের যথাযথ সম্মান প্রদর্শন করা এবং সিডনিস্থ বাংলাদেশী কমিউনিটিকে এক সুতোয় গাঁথাই এই উৎসবের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *