মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিনোদন

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

dsinsider ১ মাস আগে শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২১০১ বার পঠিত
Screenshot

এআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি ও কথোপকথন বেড়ে যাওয়ায় আসল ব্যবহারকারী শনাক্ত করতে বিনামূল্যের ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক। ‘ফেসবুক ভেরিফাইড’ নামের এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই সম্পন্ন করতে হবে।

মেটা জানিয়েছে, এই ব্যাজ দেখাবে যে সংশ্লিষ্ট প্রোফাইলের পেছনে সত্যি একজন আছেন, যিনি যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করেছেন। এটি মেটার পেইড সাবস্ক্রিপশন সার্ভিস ‘মেটা ভেরিফাইড’ থেকে আলাদা। নতুন ফেসবুক ভেরিফাইড ব্যাজটি বিনামূল্যে দেওয়া হবে এবং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

মেটার তথ্যানুযায়ী, ব্যাজ পেতে যোগ্য ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ওই ভিডিও ব্যবহারকারীর প্রোফাইলে থাকা বিদ্যমান ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইলে ব্যাজ দেখা যাবে।

প্রতিষ্ঠানটি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে এখন ভুয়া প্রোফাইল, বাস্তবসম্মত ছবি ও স্বয়ংক্রিয় বার্তা তৈরি করা আগের চেয়ে সহজ হয়ে গেছে। এ কারণে অনলাইনে কার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, সেটি বুঝতে ব্যবহারকারীদের জন্য একটি সহজ সংকেত প্রয়োজন।

শুরুতে এই ব্যাজ দেখা যাবে ব্যবহারকারীর প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং প্রোফাইল এবং গ্রুপে। ভবিষ্যতে ফিড পোস্টেও ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।

মেটা বলছে, বিশেষ করে মার্কেটপ্লেসে কেনাবেচা, ডেটিং বা কোনো স্থানীয় গ্রুপে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই ব্যাজ ব্যবহারকারীদের বাড়তি আস্থা দিতে পারে। তবে ব্যাজ থাকার অর্থ এই নয় যে, ওই ব্যবহারকারীকে ফেসবুক অনুমোদন দিচ্ছে বা তার আচরণের নিশ্চয়তা দিচ্ছে।

যাচাই করা অ্যাকাউন্টকেও ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও কমার্স পলিসি মেনে চলতে হবে। কোনো ব্যক্তি নিয়ম ভঙ্গ করতে পারেন-তাই ফেসবুক ভেরিফাইড ব্যাজকে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা হিসেবে না দেখার কথা জানিয়েছে মেটা।