মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিনোদন

সিডনিতে পৌঁছেছেন কিংবদন্তি রুনা লায়লা, ১ আগস্ট ‘বাংলাদেশ নাইট’

স্টাফ রিপোর্টার ১ মাস আগে বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬৭৫৭ বার পঠিত

দীর্ঘ ১২ বছর পর অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে উৎসবমুখর পরিবেশ।

আগামী ১ আগস্ট সিডনির আন্তর্জাতিক মানের নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ‘বাংলাদেশ নাইট ২০২৬’। এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন এই কিংবদন্তি শিল্পী। সুদীর্ঘ এক যুগ পর অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে গান গাওয়ার সুযোগ পেয়ে নিজের আনন্দ ও অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

এর আগে ২০১৪ সালে সিডনির ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নিয়েছিলেন রুনা লায়লা। এছাড়া ২০০৭ সালের ১৮ মার্চ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেন্যু সিডনি অপেরা হাউসের কনসার্ট হলে তাঁর ঐতিহাসিক একক সংগীতানুষ্ঠান ‘Sparkling Night with Runa Laila’ প্রবাসী বাঙালিদের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের ‘বাংলাদেশ নাইট ২০২৬’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য প্রয়াস।

অনুষ্ঠানে রুনা লায়লার সঙ্গে পরিবেশনা করবে ‘বেঙ্গল সিম্ফনি’। পাশাপাশি মঞ্চ মাতিয়ে রাখবেন কোক স্টুডিও বাংলা-খ্যাত জনপ্রিয় শিল্পী ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাজনীন নেহা।

দীর্ঘ বিরতির পর রুনা লায়লার এই প্রত্যাবর্তন সিডনির প্রবাসী সংগীতপ্রেমীদের জন্য একটি ঐতিহাসিক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেবে বলে আশা করছেন আয়োজকরা।