মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
অস্ট্রেলিয়া

সিডনিতে আবেগঘন পরিবেশে মোড়ক উন্মোচন হলো ‘গামা আব্দুল কাদির, প্রশান্তপারের বাঙালি নাবিক’ গ্রন্থের

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ১ আগস্ট ২০২৬ ৫৫৬৮ বার পঠিত

প্রবাসের যান্ত্রিক জীবনের শত ব্যস্ততা ছাপিয়ে গত শুক্রবার (৩১ জুলাই) সিডনির রেডরোজ ফাংশন সেন্টার যেন এক টুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল। আলোয় মোড়ানো এই মিলনায়তনে আবেগ, ইতিহাস আর শিকড়ের টানে সমবেত হয়েছিলেন প্রবাসী বাঙালিরা। উপলক্ষ—বহুল প্রতীক্ষিত প্রকাশনা উৎসব: ‘গামা আব্দুল কাদির, প্রশান্তপারের বাঙালি নাবিক’ গ্রন্থের । অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনার মাধ্যমে যখন অনুষ্ঠান শুরু হয়, তখন প্রতিটি উপস্থিত প্রবাসীর হৃদয়ে বেজে উঠেছিল দেশপ্রেমের এক গভীর তান।

শিক্ষাবিদ অধ্যাপক ড. সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং ড. সাখাওয়াত নয়নের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি এক অনন্য উচ্চতা পায়। মূখ্য আলোচক বিশিষ্ট লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত তার সাবলীল উপস্থাপনায় বইটির গভীরে লুকিয়ে থাকা প্রবাসীদের না বলা কথাগুলো শ্রোতাদের সামনে তুলে ধরেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুল আলম, ড. সিরাজুল হক, আশীষ বাবলু, রোকেয়া আহমেদ এবং আল নোমান শামীম। তারা সকলেই একসুরে প্রবাসীদের না বলা আত্মত্যাগের কথা স্মরণ করেন। এ সময় পাঠক প্রতিক্রিয়ায় অংশ নেন ড. মোহাম্মদ আলী, অনিলা পারভীন, আতিকুর রহমান শুভ ও ড. আবুল হাসনাত মিল্টন।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন গামা আব্দুল কাদিরের নাতি ও নাতনি মঞ্চে দাঁড়িয়ে তাদের দাদার স্মৃতিচারণ করেন। রক্ত ও নাড়ির টানে গামা কাদিরের জীবন সংগ্রামের গল্প বলতে গিয়ে তাদের কণ্ঠে ফুটে ওঠে এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার ছাপ, যা পুরো মিলনায়তনকে স্তব্ধ করে দেয়। দর্শকসারির অনেকের চোখেই তখন আনন্দের ও স্মৃতির জল গড়িয়ে পড়ে।

প্রধান অতিথি তার বক্তব্যে অমর একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত গুণীজন এস এম আব্রাহাম লিংকন গভীর আক্ষেপের সাথে বলেন, আমরা আজ অনেক ক্ষেত্রেই আমাদের মূল পরিচয়, ইতিহাস এবং শেকড়ের প্রতি মনোযোগ দিই না। আর ঠিক এই উদাসীনতাই আমাদের আজকের বহুমুখী সংকটের মূল কারণ। বইটিতে শুধু গামা আব্দুল কাদিরের একক জীবন নয়, বরং  প্রবাসে লড়াই করা সাধারণ মানুষের জীবন সংগ্রামের নিখুঁত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রবাসীরা কেবল নিজেদের ভাগ্যোন্নয়নের জন্যই নয়, পরবাসে থেকেও প্রতিনিয়ত দেশের মানসম্মান এবং অর্থনীতির জন্য এক অদৃশ্য ও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন।  

তিনি বলেন,এই বইটির প্রতিটি পাতার পরতে পরতে লুকিয়ে আছে প্রবাসীদের প্রাত্যহিক জীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনা এবং না পাওয়ার দীর্ঘশ্বাস। ইতিহাস কোনো একক ব্যক্তি দিয়ে গড়ে ওঠে না। ভবিষ্যতে যারা ইমিগ্রেন্ট বা অভিবাসী জীবন নিয়ে গবেষণা করবেন, তাদের জন্য এই বইটি একটি অমূল্য রেফারেন্স বা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলেই অনুভব করেন, গামা আব্দুল কাদির কেবল একজন নাবিক নন; তিনি প্রশান্তপারের হাজারো সংগ্রামশীল প্রবাসীর আত্মত্যাগের প্রতীক। সিডনির এই প্রকাশনা উৎসব কেবল একটি বইয়ের আত্মপ্রকাশ নয়, এটি ছিল প্রবাসের মাটিতে দাঁড়িয়ে শেকড়কে আঁকড়ে ধরার এক তীব্র আকুতি।