মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
আন্তর্জাতিক

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট

ডেস্ক রিপোর্ট ৪ সপ্তাহ আগে বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ১৫৩৭ বার পঠিত

চলতি মাসের শেষে হোয়াইট হাউসের প্রেস সচিব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। বুধবার (১২ আগস্ট) এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগ করলেও লেভিট ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। মাত্র ২৮ বছর বয়সে মার্কিন ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা লেভিট ট্রাম্পের অত্যন্ত অনুগত ও অনড় সমর্থক হিসেবে পরিচিতি পান। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে তার তপ্ত বাকবিতণ্ডা এবং ট্রাম্পের পক্ষে আক্রমণাত্মক ভূমিকা বেশ আলোচিত ছিল।

সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, লেভিট তার ছোট শিশুদের ও পরিবারকে আরও বেশি সময় দেওয়ার সুবিধার্থেই মাসের শেষে পদ ছাড়ছেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, লেভিট এখন তার অন্যতম শীর্ষ বাইরে থেকে পরামর্শদাতা এবং রিপাবলিকান পার্টির ভেতরে প্রভাবশালী কণ্ঠস্বর হবেন।