সিডনিতে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে এ কে এম কামরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে সিডনির র্যান্ডউইকের প্রিন্স অব ওয়েলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী রওশন আরা লিপি এবং দুই সন্তান আয়ান ও আনায়াকে রেখে গেছেন। কামরুল ইসলামের জানাজা ১৫ আগস্ট, দুপুর সাড়ে ১২টায় অবার্নের মসজিদ ওমরে অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
কামরুল ইসলামের মৃত্যুতে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের স্ত্রী রওশন আরা লিপি, দুই সন্তান আয়ান ও আনায়া এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। কামরুল ইসলামের অসুস্থতা ও দুঃসময়ে যারা তার পাশে ছিলেন এবং পরিবারকে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।


