মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বাংলাদেশ

৩০ রানে ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ২ সপ্তাহ আগে শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১২৭৬ বার পঠিত

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় অজিরা। তবে ৩০ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে টাইগাররা। 

বাংলাদেশের ৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ৮, ট্রাভিস হেড ২২ ও মার্নাস লেবুশেন ৪ রান করে সাজঘরে ফিরে ফিরে যান।  এরপর গ্রিনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন স্মিথ। ৭৭ রানের জুটি গড়েন তারা। এরপর শুরু হয় পেসার শরীফুল ইসলামের তাণ্ডব। মাত্র ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় অজিরা। 

স্মিথ ৪২, অ্যালেক্স ক্যারি ৫, মিচেল স্টার্ক ১ রান করে আউট হন। আর রানের খাতা খোলার আগেই ফিরে যান বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্স।  একাই ৬ উইকেট শিকার করেন শরীফুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ৮৭ রানের লিড পেয়েছে তারা।