মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
রাজনীতি

বিএনপি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৯২১ বার পঠিত

বিএনপি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শাখার উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ও বোয়েসেলের মহাপরিচালক রাশেদুল হক মিলন।

অনুষ্ঠানে রাশেদুল হক মিলন ভিক্টোরিয়ায় বাংলাদেশ কনস্যুলার অফিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার সেবা নিতে দূরে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রধান অতিথির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

জবাবে প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম ভিক্টোরিয়ায় বাংলাদেশ কনস্যুলার অফিস প্রতিষ্ঠার দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক হায়দার আলী এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি।

আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শরিফ মাহমুদ, আল আমিন মাসুম, মোহাম্মদ ওমর ফারুক, দেওয়ান মামুন, বদরুল জামান শিপন, রাশেদুল আমিন, স্বেচ্ছাসেবক দলের ভিক্টোরিয়া শাখার আহ্বায়ক মো. রহমত উল ইসলাম, সদস্যসচিব খায়রুল সাদমান অংকন এবং ইমরান হোসেন এলান ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিক্টোরিয়া বিএনপির সদস্যসচিব আশিক মালেক বিপুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভিক্টোরিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরিফ শিহান।

বিজ্ঞাপনবিজ্ঞাপন