মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বাংলাদেশ

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪৪৪৭ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বা সহযোগীকে আইনের আওতায় আনা হবে, তাদের গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট যেসব ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হবে, তাদের শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা তথ্য কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এ কাজে সফল পুলিশ সদস্যদের পুরস্কৃত করার কথাও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত সপ্তাহে এ ধরনের দুজন এবং শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতদিন তারা দেশের ভেতরেই অবস্থান করলেও তাদের বিষয়ে গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্যে তিনি সাম্প্রতিক সহিংসতা এবং গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনবিজ্ঞাপন