মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বিনোদন

 ঢাকায় নুসরাত ফারিয়ার সঙ্গী পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী

বিনোদন ডেস্ক ৩ সপ্তাহ আগে রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২৭৪৭ বার পঠিত

‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রে বাংলাদেশেও তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী। এবার ঢাকায় এসে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন তিনি। রাজধানীর একটি জমকালো ফ্যাশন শোতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সেই ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস।

শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে নুসরাত ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন শোতে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, নুসরাত ফারিয়া একটি ঐতিহ্যবাহী জামদানি মোটিফের গাঢ় বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গা চোলি পরেছেন। মাথায় ভারী টিকলি, গলায় চওড়া নেকলেস, কানে ঝুমকো এবং হাতে সোনালি চুরিতে তাকে রাজকীয় দেখাচ্ছে।

ছবি শেয়ার করে ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’

অন্যদিকে, পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওয়াহাজ আলীকে দেখা যায় ডার্ক নেভি ব্লু কালারের ফরমাল স্যুট এবং প্যান্টে, সঙ্গে নেভি ব্লু কালারের শার্ট পরিহিত অবস্থায়। ক্লিন-শেভড ও স্টাইলিশ লুকে তাকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে, বিশেষ করে তার স্থির ও গম্ভীর ব্যক্তিত্ব মুরতাসিম চরিত্রের কথাই যেন মনে করিয়ে দেয়। 

বিজ্ঞাপনবিজ্ঞাপন