বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা ২০২৬। এ উপলক্ষে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ‘ধামাকা কালচারাল নাইট’ এর আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬ (শনিবার ও রোববার) প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ক্যাম্পসির অরিয়ন ফাংশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘ধামাকা কালচারাল নাইট’-এ সংগীত পরিবেশন করবেন একঝাঁক জনপ্রিয় শিল্পী ও সুরকার। আয়োজনকে আরও আনন্দমুখর করে তুলতে দর্শকদের জন্য থাকছে বিশেষ র্যাফেল ড্র।
বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সর্বস্তরের ভক্ত ও সুধীজনকে পরিবার-পরিজনসহ এই আনন্দময় আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন প্রবাসী ব্যবসায়ী ও প্রতিষ্ঠান সহযোগী স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছেন।




