মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
জাতীয়

খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, নগরীতে আতঙ্ক

স্টাফ রিপোর্টার ৪ দিন আগে বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৬৯১ বার পঠিত

খুলনা নগরীতে তুষার নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আনসার উদ্দিন লেনের কাছে এ ঘটনা ঘটে। নিহতের পিঠে গুলি লাগে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ভোরে পূর্ব বানিয়াখামার এলাকার খাদেমুল উলুম মাদ্রাসার কাছে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে তুষার মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যাওয়ার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছুটা দূর থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন রিপন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তবে তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল কি না এবং সেই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশ্য সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *