মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরহবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন আহতপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকর
বিবিধ খবর

টানা তিন সিরিজ জয়ে সহজ হলো বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ

স্টাফ রিপোর্টার ৩ মাস আগে শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫২ বার পঠিত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে ঘরের মাঠে সবশেষ তিনটির সিরিজের তিনটিতেই জিতেছে টাইগাররা। এতেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই সহজ হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের। 

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এছাড়া স্বাগতিক দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েও বৈশ্বিক এই আসরে সরাসরি খেলবে। বর্তমান ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে আছে প্রোটিয়ারা। তাদের র‍্যাংকিংয়ের  আটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাই শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ।

র‍্যাংকিংয়ে বর্তমানে ৯ নম্বরে আছে বাংলাদেশ দল। তাদের নামের পাশে আছে ৮৩ রেটিং পয়েন্ট। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে টাইগারদের মূলত লড়াইটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বর্তমানে ১০ নম্বরে আছে ক্যারিবীয়ানরা। তাদের রেটিং পয়েন্ট ৭৭। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজেদের ৯ নম্বর অবস্থান ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে মিরাজ-শান্তরা। নির্ধারিত এই সময়ের আগে আরও দুটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই দলেরই অবস্থান বাংলাদেশের উপরে। তাই তাদের বিরুদ্ধে হারলেও খুব বেশি পয়েন্ট হারাবে না বাংলাদেশ।