লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে দুই দিন ধরে অনশন করছেন ফেনীর এক তরুণী। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ঘটনাটি ঘটে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্য পাটোয়ারী বাড়িতে। অনশনরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে এসে প্রেমিক ইমন হোসেনের বাড়িতে অবস্থান করছেন।
ফাতেমা আক্তারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে ইমন হোসেন তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। বর্তমানে তাকে বিয়ে করতে হবে—এ দাবিতেই তিনি প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।
ফাতেমা বলেন, বিয়ের আশ্বাস দেওয়ায় তিনি ইমনের সঙ্গে সম্পর্কে জড়ান। এখন ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন করছেন।
বিয়ের দাবীতে অনশন


